মতিঝিলে হিযবুত তাহরীরের ২ সদস্য গ্রেফতার

মতিঝিলে হিযবুত তাহরীরের ২ সদস্য গ্রেফতার

রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল থানা পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় মতিঝিল থানাধীন সিটি সেন্টারের সামনে মেট্রোরেলের নীচ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. আমজাদ হোসেন বুখারী ( ২২) ও মাহদী হাসান (২২)।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, মতিঝিল থানাধীন সিটি সেন্টারের সামনে মেট্রোরেলের নিচে ৬১৭ নম্বর পিলারে উল্লিখিত আসামিরাসহ আরও ৭ থেকে ৮ জনকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘হিযবুত তাহরীর, উলাই'য়াহ বাংলাদেশ’ এর পোস্টার লাগানোর চেষ্টাকালে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০টি ‘হিযবুত তাহরীর/উলাইয়াহ বাংলাদেশ’ লেখা পোস্টার উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি দেখে সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জন পালিয়ে যায়।

উদ্ধারকৃত পোস্টারে লেখা ছিল, ‘হে দেশবাসী, দালাল শাসক গোষ্ঠী আমাদের সামরিক বাহিনীকে মার্কিনীদের স্বার্থে ব্যবহার করার বন্দোবস্ত করছে, সামরিক বাহিনীকে নিয়ে ষড়যন্ত্র রুখে দাঁড়ান।’ তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত ‘হিযবুত তাহরীর’ সংগঠনের সমর্থক।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

কেআর/এনএইচআর

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin