মুহুরী-সেলোনিয়া-ফেনী নদীর পানি বাড়ছে

মুহুরী-সেলোনিয়া-ফেনী নদীর পানি বাড়ছে

ঢাকা: মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানির সমতল আগামী তিনদিন বাড়তে পারে। তবে উত্তর পূর্বাঞ্চলের নদ-নদীর পানির সমতল কমছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পাউবো জানিয়েছে, বর্তমানে কুশিয়ারা নদী ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ০৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগের চেয়ে কমছে।

উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন মিয়ানমার উপকূলে একট ঘূর্ণাবর্ত বিদ্যমান রয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর অথবা সন্নিহিত সময়ে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী ৭২ ঘণ্টা (২৩ সেপ্টেম্বর পর্যন্ত) দেশের অভ্যন্তরে সিলেট ও চট্টগ্রাম বিভাগে এবং তৎসংলগ্ন উজানে ভারতের ত্রিপুরা, আসাম ও মেঘালয় প্রদেশে মাঝারি-ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকতে পারে। এ সময়ে তিস্তা নদী লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। তবে পানি সমতল ২য় ও ৩য় দিন হ্রাস পেতে পারে।

এদিকে চট্টগ্রাম বিভাগের মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীসমূহের পানি সমতল আগামী তিন দিন বাড়তে পারে এবং এ সময়ে নদীসমূহ ফেনী ও চট্টগ্রাম জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

ইইউডি/আরআইএস

Comments

0 total

Be the first to comment.

৩ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে Banglanews24 | জলবায়ু ও পরিবেশ

৩ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমছে। তবে এখনো আভাস আছে তিন বিভাগের ভারী বৃষ্টির।মঙ্গলবার (১৬ সেপ্টেম্...

Sep 16, 2025

More from this User

View all posts by admin