মুক্তিযোদ্ধা-সাংবাদিক সাবের আহমদ আসগারী আর নেই

মুক্তিযোদ্ধা-সাংবাদিক সাবের আহমদ আসগারী আর নেই

চট্টগ্রাম: প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সাবের আহমদ আসগারী আর নেই।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৪টা ১০ মিনিটে নগরের রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

সাবের আহমদ আসগারী ১৯৬৯ সালের গণআন্দোলনে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক ছিলেন এবং অবিভক্ত চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি সরাসরি অংশগ্রহণ করেন এবং মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেন।  

মুক্তিযোদ্ধা-সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী জানিয়েছেন, মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে সাবের আহমদ আসগারী চট্টগ্রামের সাত সদস্যের আঞ্চলিক কমান্ডের একজন কমান্ডার হিসেবে মীরসরাই, সীতাকুণ্ড ও সন্দ্বীপের দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন সাপ্তাহিক হলিডে পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করেন।  এদিকে, চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য সাবের আহমদ আসগারীর ইন্তেকালে চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্যসচিব জাহিদুল করিম কচি, অন্তর্বর্তী কমিটির সদস্য মুস্তফা নঈম ও গোলাম মাওলা মুরাদ এক বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পৃথক বিবৃতিতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ সিইউজে সদস্য সাবের আহমদ আসগারীর ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এআর/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin