মুক্তিযোদ্ধা-সাংবাদিক সাবের আহমদ আসগারীর প্রথম জানাজা অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধা-সাংবাদিক সাবের আহমদ আসগারীর প্রথম জানাজা অনুষ্ঠিত

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সাবের আহমদ আসগারীর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বেলা সাড়ে বারোটায় চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে সাংবাদিকদের দ্বিতীয় আবাসস্থল খ্যাত চট্টগ্রাম প্রেস ক্লাবে তাঁর সহযোদ্ধারা তাঁকে শেষ বিদায় জানান।

প্রেস ক্লাবের স্থায়ী সদস্য মিয়া মোহাম্মদ আরিফের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, প্রেস ক্লাবের প্রবীণ সদস্য বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান।  

জানাজা পরিচালনা করেন শাহ আনিস জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন।

জানাজা শেষে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে মরহুমের কফিনে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin