মুক্তিযোদ্ধা-সাংবাদিক সাবের আহমদ আসগরীর দাফন সম্পন্ন, মরদেহে সিইউজের শ্রদ্ধা  

মুক্তিযোদ্ধা-সাংবাদিক সাবের আহমদ আসগরীর দাফন সম্পন্ন, মরদেহে সিইউজের শ্রদ্ধা  

চট্টগ্রাম: যথাযথ মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সাবের আহমেদ আসগারীর দাফন সম্পন্ন হয়েছে।  

বুধবার (৮ অক্টোবর) জমিয়তুল ফালাহ জামে মসজিদে জোহরের নামাজের পর জানাজা শেষে এই মুক্তিযোদ্ধা সাংবাদিকের রাষ্ট্রীয়  'গার্ড অব  অনার' দেয়া হয়।

এদিকে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা সাবের আহমদ আসগরীর মরদেহে সিইউজের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে।  

বুধবার (৮ অক্টোবর) দুপুরে জামেয়াতুল ফালাহ মসজিদের মাঠে জানাজা শেষে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা সাবের আহমদ আসগরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানায় সিইউজে। এক শোকবার্তায় সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সিইউজে নেতারা বলেন, মরহুম বীর মুক্তিযোদ্ধা সাবের আহমদ আসগরী ছিলেন অসাধারণ মেধাবী, স্পষ্টবাদী ও সত্যসন্ধানী সাংবাদিক। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। স্বাধীন সাংবাদিকতার মহান ব্রতকে সামনে রেখে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। তার সতীর্থ সাংবাদিকরা চিরদিন শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করবেন। একজন নীতিবান সাংবাদিক হিসেবে তাঁর লেখনী সবসময়ই ছিল সত্য ও ন্যায়ের পক্ষে। সাংবাদিকতা জগতে তাঁর অবদান নিঃসন্দেহে অনস্বীকার্য। বীর মুক্তিযোদ্ধা সাবের আহমদ আসগরীর মৃত্যুতে সিইউজে পরিবার গভীরভাবে শোকাহত।

প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা সাবের আহমদ আসগরী বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মঙ্গলবার বিকেলে নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin