মুরাদনগরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

মুরাদনগরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

কুমিল্লার মুরাদনগরে সাত বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আজিজ মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আর এ ঘটনা ধামাচাপা দিতে তার বিরুদ্ধে প্রত্যক্ষদর্শীকে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে।

এদিকে পুলিশ বিষয়টি জানতে পেরে অভিযুক্ত আজিজ মিয়াকে আটক করেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় তাকে আটক করা হয়েছে বলে জানান মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান।

এর আগে গত সোমবার দুপুরে উপজেলার একটি গ্রামে শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযুক্ত আজিজ মিয়া (৫০) কামাল্লা ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের প্রয়াত শব্দরআলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সাত বছর বয়সী শিশুটি শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। শিশুটির মা অন্যত্র থাকেন, সে থাকে বাবার সঙ্গে। সোমবার দুপুরে শিশুটির বাবা ঘরে ঘুমাচ্ছিলেন। এ সময় আজিজ মিয়া বাড়িতে ঢুকে শিশুটিকে জোর করে বসতঘরের পাশে থাকা রান্নাঘরের ভেতরে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি প্রতিবেশী এক নারী দেখতে পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় শিশুটিকে সেখান থেকে উদ্ধার করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, ‘আমি কাঁধে বাঁশ নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। তখনই তিন জন নারী আমাকে ডেকে বলে রান্নাঘরে কিছু একটা হচ্ছে। তখন আমি তাদের সাথে নিয়ে রান্নাঘরের দরজা খুলে দেখি শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালিয়েছে আজিজ মিয়া।

ওই ব্যক্তি আরও বলেন, সোমবার দুপুরে এ ঘটনা দেখার পর থেকেই আজিজ মিয়ার পক্ষের লোকজন আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া শুরু করে। মোবাইল ফোনেও হুমকি দেওয়া হচ্ছে।

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। সন্ধ্যায় আজিজ মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। বুধবার তাকে আদালতে পাঠানো হবে।

Comments

0 total

Be the first to comment.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি BanglaTribune | চট্টগ্রাম বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে আদালতে...

Sep 14, 2025

More from this User

View all posts by admin