ময়মংসিংহের ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ময়মংসিংহের ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুইজন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভরাডোবায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুর্ঘটনাস্থল তাসরিফ কটন মিলের সামনে ঢাকা-ময়মনসিংহে মহাসড়কের সংস্কারের কাজ চলছিলো। তাই এক লেনেই যান চলাচল করছিলো। সকাল আটটার দিকে ঢাকাগামী শ্যামলী ও আয়ান পরিবহণের দুটি বাসের সেখানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুইজন।

তবে তাদের পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। গুরুতর আহত দশজনকে উদ্ধার করে নেয়া হয় হাসপাতালে। দুর্ঘটনাকবলিত বাস দুটিকে জব্দ করে থানায় নেয়া হয়েছে।

/এমএইচ

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin