ময়মনসিংহে ৩ হত্য: দুই মাসের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

ময়মনসিংহে ৩ হত্য: দুই মাসের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই-আগস্টে ময়মনসিংহের গৌরীপুরে তিন জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক উপপরিদর্শক (এসআই) শফিকুল আলমসহ দুই জনের বিরুদ্ধে আগামী দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ ও সহিদুল ইসলাম।

ময়মনসিংহের এ মামলার তদন্ত শেষ করতে আরও দুই মাস সময়ের আবেদন করেন প্রসিকিউশন। পরে আবেদন মঞ্জুর করে আগামী ২৭ নভেম্বরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়।

এদিন সকালে ট্রাইব্যুনালে দুই আসামিকে হাজির করে পুলিশ। তারা হলেন- গৌরীপুর থানার তৎকালীন এসআই শফিকুল আলম ও এএসআই দেলোয়ার হোসাইন।

জুলাই গণঅভ্যুত্থানে ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের হামলায় তিন জন শহীদ হন। আহত হন অসংখ্য ছাত্র-জনতা। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin