ময়মনসিংহে কবর থেকে কঙ্কাল চুরি, থানায় অভিযোগ

ময়মনসিংহে কবর থেকে কঙ্কাল চুরি, থানায় অভিযোগ

ময়মনসিংহের ভালুকায় কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার ভরাডোবা খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভরাডোবা গ্রামের মোস্তাকুল আলমের স্ত্রী রিনা আক্তার দুই বছর আগে মারা যান। ছয় মাস আগে মারা যান তাঁর মা রহিমা খাতুন। মা ও স্ত্রীকে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল। গতকাল গভীর রাতে দুর্বৃত্তরা ওই দুটি কবরের মাটি খুঁড়ে কঙ্কাল তুলে নিয়ে যায়। আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা কবর খোঁড়া অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়।

মোস্তাকুল আলম বলেন, ‘গত রাতে দুর্বৃত্তরা আমার মা ও স্ত্রীর কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সে জন্য প্রশাসনের সহযোগিতা চাই।’ তিনি আজ দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘কবর থেকে কঙ্কাল চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin