নাইজেরিয়াকে উড়িয়ে ১৪ বছর পর কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

নাইজেরিয়াকে উড়িয়ে ১৪ বছর পর কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে নাইজেরিয়াকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।

এই জয়ে ১৪ বছর পর (২০১১ সালে সবশেষ) প্রথমবারের মতো আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে। শনিবার শেষ আটে তাদের প্রতিপক্ষ মেক্সিকো।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই সারকোর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ২৩ ও ৫৩ মিনিটে দুটি গোল করেন কারিজ্জো। এরপর ৬৬ মিনিটে সিলভেট্টি ৪-০ করেন।

গ্রুপ পর্বে আর্জেন্টিনা প্রথম ম্যাচে কিউবাকে ৩-১ গোলে, দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে এবং শেষ ম্যাচে ইতালিকে ১-০ গোলে পরাজিত করে তিন ম্যাচেই জয়লাভ করে।

তবে দুঃসংবাদ হলো, ডান কাঁধে চোট পাওয়ায় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় আলভারো মন্তোরো বাকি টুর্নামেন্টে খেলতে পারবেন না।

এমএমআর/এমএস

Comments

0 total

Be the first to comment.

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে Jagonews | খেলাধুলা

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে

মাদক মিশিয়ে পানীয় খাওয়ানোর পর নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে সুপরিচিত ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে...

Sep 13, 2025
টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড Jagonews | খেলাধুলা

টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে আজ রানের বন্যা বইয়ে দিয়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলীয়...

Sep 13, 2025

More from this User

View all posts by admin