নারায়ণগঞ্জে ডাকাত ধরতে গিয়ে হামলায় আহত র‍্যাব সদস্যরা

নারায়ণগঞ্জে ডাকাত ধরতে গিয়ে হামলায় আহত র‍্যাব সদস্যরা

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীর্ষ ডাকাত সর্দার সাহেব আলীকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন র‍্যাব-১১ এর সদস্যরা। সংঘবদ্ধ একটি ডাকাত দলের হামলায় তিনজন র‍্যাব সদস্য আহতের খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহত কর্মকর্তাদের নাম-পদবি জানা যায়নি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে ৯টায় নাসিক ৪নং ওয়ার্ডের বৌ-বাজার এলাকায় অভিযান চালায় র‍্যাব।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শীর্ষ ডাকাত সর্দার সাহেব আলীকে আটকের জন্য সাদা পোশাকে অভিযান চালায় র‍্যাবের একটি অভিযানিক টিম। অভিযান চালিয়ে তাকে বৌ-বাজার এলাকা থেকে আটক করতে সক্ষম হয় র‍্যাব। পরবর্তীতে এই ডাকাতকে র‍্যাব কার্যালয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে তার প্রায় ২০-২৫ জন সহযোগী র‍্যাব সদস্যদের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান। এসময় সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় আহত কর্মকর্তারা স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলের পাশের একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নেন। একপর্যায়ে র‍্যাবের অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিয়ে যায়।

আরও পড়ুন-একই উঠানে শতবর্ষের সম্প্রীতি: লালমনিরহাটে মসজিদ-মন্দির ভাতার লোভ দেখিয়ে হাসিনা মুক্তিযোদ্ধাদের কিনে নিয়েছিল: টুকুসাগরে মাছ ধরার সময় ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

র‍্যাব-১১ এর অপারেশন টিমের ইনচার্জ (এসআই) কাইয়ুম হামলার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে বলেন, পুরো ঘটনা এখন পর্যন্ত শুনিনি। আহত সদস্যরা বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। বিস্তারিত পরে জানাতে পারবো।

এ বিষয়ের বক্তব্যের জন্য র‍্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

মো. আকাশ/এফএ/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin