নারায়ণগঞ্জে সাদাপোশাকে আসামি ধরতে গিয়ে হামলার শিকার, র‌্যাবের ৩ সদস্য আহত

নারায়ণগঞ্জে সাদাপোশাকে আসামি ধরতে গিয়ে হামলার শিকার, র‌্যাবের ৩ সদস্য আহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাদাপোশাকে অভিযান চালিয়ে আসামি ধরার সময় হামলায় আহত হয়েছেন র‌্যাবের তিন সদস্য। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আটি ওয়াপদা কলোনি বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-১১–এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাদাপোশাকে র‌্যাবের একটি গোয়েন্দা দল অভিযানে নামে। তবে অভিযানের খবর টের পেয়ে যান আসামি সাহেব আলী ও তাঁর সহযোগীরা। তাঁরা অতর্কিত হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে র‌্যাবের তিন সদস্য আহত হন। গুরুতর আহত এক সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, আসামি সাহেব আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও অস্ত্র আইনে অন্তত এক ডজন মামলা আছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিষয়ে র‌্যাব-১১ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, ওই আসামিকে (সাহেব আলী) তাঁরা অনেক দিন ধরে ধরার চেষ্টা করছিলেন। মঙ্গলবার রাতে তাঁর অবস্থান জানতে পেরে সাদাপোশাকে র‌্যাবের গোয়েন্দা দল পর্যবেক্ষণে যায়। এ সময় ওই আসামির সহযোগীরা চিৎকার ও  ইটপাটকেল নিক্ষেপ করেন এবং পালিয়ে যান। তাঁকে ধরার চেষ্টা চলছে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin