১৯৮৩ সালের ২৫ জুন। সেদিনই ভারতের পুরুষ ক্রিকেটের ইতিহাস পাল্টে দিয়েছিলেন কপিল দেব। লর্ডসে প্রথম বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে শুধু ট্রফি জেতেনি তার দল। খেলাটিকে পুরো ভারতীয়দের কাছে আবেগ ও হাজার কোটি টাকার শিল্পে পরিণত করার মঞ্চ গড়ে দিয়েছিল।
২০২৫ সালের ২ নভেম্বর সেই ইতিহাস এবার নতুন করে লিখলেন হারমানপ্রীত কৌরের নারী ক্রিকেট দল। তার নেতৃত্বে প্রথমবার নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। রবিবার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন এখন তারা।
শুরুতে ভারতীয় দল ৭ উইকেটে ২৯৮ রান সংগ্রহ করে তার। সেই লক্ষ্য তারা করতে গেলে দক্ষিণ আফ্রিকাকে ৪৫.৩ ওভারে ২৪৬ রানে অলআউট করেছে স্বাগতিকরা।
বিস্তারিত আসছে...