নারী বিশ্বকাপের পর্দা উঠছে মঙ্গলবার

নারী বিশ্বকাপের পর্দা উঠছে মঙ্গলবার

এশিয়া কাপ শেষ হলেও ক্রিকেটপ্রেমীদের মনে গুনগুন বাজছে আনন্দভৈরবী। শুরু হচ্ছে নারীদের ক্রিকেট লড়াই। আগামীকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মাঠে গড়াবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ।

ভারতের গোয়াহাটিতে পর্দা উঠবে ১৩তম আসরের। নিজেদের বিশ্বসেরা প্রমাণের লক্ষ্যে মাঠে নামবে ৮টি দল। বৈশ্বিক এই লড়াইয়ের এবারের আসর বসছে ভারতে। চিরপ্রতিদ্বন্দ্বীদের মাঠে পাকিস্তান ম্যাচ না খেলার কারণে বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে থাকছে শ্রীলংকাও।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আয়োজক দুই দেশ। টুর্নামেন্টে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী ২ অক্টোবর। প্রথম ম্যাচে টাইগ্রেসদের প্রতিপক্ষ পাকিস্তান।

৩০ সেপ্টেম্বর শুরু হওয়া টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ২ নভেম্বর। ফাইনালসহ মোট ম্যাচ হবে ৩১টি।

টুর্নামেন্টে প্রতিটি দলই সবার বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। গ্রুপ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ৪ দল খেলবে সেমিফাইনাল। সেখান থেকে বাছাই হবে ফাইনালের দুই প্রতিপক্ষ।

/এএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin