নারী পুলিশ সদস্যদের ক্যানসার টিকার সহায়তা দিল কমিউনিটি ব্যাংক

নারী পুলিশ সদস্যদের ক্যানসার টিকার সহায়তা দিল কমিউনিটি ব্যাংক

নারী পুলিশ সদস্যদের সার্ভাইক্যাল ক্যানসার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদান ও সচেতনতা বৃদ্ধির উদ্যোগে আইসিডিডিআর,বিকে সহায়তা করছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

‘নারী পুলিশ সদস্যদের মধ্যে সার্ভাইক্যাল ক্যানসার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদান, সচেতনতা সৃষ্টি ও প্রতিবন্ধকতা নিরসন’ শীর্ষক বিশেষ প্রকল্পের আওতায় ১৮ থেকে ৪৫ বছর বয়সী সশস্ত্র পুলিশ ব্যাটালিয়নের (এএফপিবি) মোট ১৮৮ জন নারী সদস্যকে অন্তর্ভুক্ত করা হবে।

কিশোরীদের জন্য চলমান টিকাদান কর্মসূচির বাইরে কর্মজীবী প্রাপ্তবয়স্ক নারীদের জন্য এ উদ্যোগ গুরুত্বপূর্ণ শূন্যতা পূরণ করবে।

আইসিডিডিআর,বি-এর সহকারী বিজ্ঞানী ডা. রিজওয়ানা খানের নেতৃত্বে সাত ধাপে এই প্রকল্প বাস্তবায়িত হবে। এর মধ্যে রয়েছে নৈতিক অনুমোদন, প্রাথমিক জরিপ, সচেতনতা কর্মসূচি, টিকা প্রদান, পর্যবেক্ষণ ও মূল্যায়ন এবং চূড়ান্ত ফলাফল প্রকাশ। পাশাপাশি নারীদের মাসিক স্বাস্থ্যবিধি ও সামগ্রিক সুস্থতা বিষয়েও সচেতনতা বাড়ানো হবে।

এ উপলক্ষে আইসিডিডিআর,বি-তে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে প্রতীকী চেক হস্তান্তর করা হয়।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান বাহারুল আলম, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং আইসিডিডিআর,বি-এর নির্বাহী পরিচালক ডা. তাহমিদ আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, আমাদের নারী পুলিশ সদস্যরা দেশের জন্য নিরলস কাজ করছেন। তাদের স্বাস্থ্য ও সুরক্ষা আমাদের অগ্রাধিকার। এই উদ্যোগ সার্ভাইক্যাল ক্যানসার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এবং কর্মক্ষেত্রভিত্তিক টিকা কার্যক্রমের দৃষ্টান্ত স্থাপন করবে।

কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত বলেন, এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উদ্যোগে আইসিডিডিআর,বি-এর পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এটি কেবল শুরু; ভবিষ্যতে আরও অর্থবহ উদ্যোগে সহযোগিতা করে সমাজে দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব রাখতে চাই।

আইসিডিডিআর,বি-এর নির্বাহী পরিচালক ডা. তাহমিদ আহমেদ বলেন, কর্মক্ষেত্রভিত্তিক টিকা কার্যক্রম জাতীয় নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এর ফলে বাংলাদেশে আরও অনেক নারী সার্ভাইক্যাল ক্যানসার থেকে সুরক্ষা পাবেন।

এএটি

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে আবারও বর্ষসেরা প্রতিষ্ঠানের সম্মাননা পেল ওয়ালটন Banglanews24 | কর্পোরেট কর্নার

বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে আবারও বর্ষসেরা প্রতিষ্ঠানের সম্মাননা পেল ওয়ালটন

দেশের শিল্প, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে অসামান্য অবদানের জন্য বছরের সেরা ব্যবসায় উদ্যোক্তা প্রতিষ্ঠ...

Sep 25, 2025
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামের উদ্বোধন Banglanews24 | কর্পোরেট কর্নার

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামের উদ্বোধন

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) প্রোগ্রামের প্র...

Sep 13, 2025

More from this User

View all posts by admin