নার্সিংকে অধীনস্থ পেশা ভাবা যাবে না: ফরহাদ মজহার

নার্সিংকে অধীনস্থ পেশা ভাবা যাবে না: ফরহাদ মজহার

নার্সিংকে ডাক্তারি ব্যবস্থার অধীনস্থ পেশা হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক, চিন্তক ও কবি ফরহাদ মজহার।

বৃহস্পতিবার (২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) এবং স্বাস্থ্য আন্দোলন আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফরহাদ মজহার বলেন, ‘নার্সিংকে ডাক্তারি ব্যবস্থার অধীনস্থ একটা পেশা হিসেবে দেখা হয়, এখান থেকে মুক্ত হতে হবে। নার্সিং সেবাটা স্বাস্থ্য সেবার মৌলিক একটি দিক। ফলে তাদের স্বাধীনভাবে এই পেশা চর্চার সুযোগ সুবিধা দিতে হবে। তাদের যথাযথ প্রশিক্ষণ, যথাযথ বেতন দিতে হবে। গ্রেড নিয়ে যেসব অন্যায় তাদের প্রতি রয়েছে সেসব ঠিক করতে হবে।’

নার্সদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা সবসময় কথা বলবো না। আপনাদের কথা আপনাদেরই বলতে হবে, নেতৃত্বে থাকতে হবে। আমরা সঙ্গে থাকবো। এই লড়াইটা সেবার সঙ্গে সহযোগী বলে আমরা মনে করি।’

ফরহাদ মজহার বলেন, ‘সবার জন্য স্বাস্থ্যের যে আন্তর্জাতিক নীতি রয়েছে, আমরা সেটির বাস্তবান চাই। সেই নীতির বাস্তবায়ন মানে নার্সিং পেশাকে স্বীকৃতি দেওয়া। আন্তর্জাতিক, জাতীয় বা বিভিন্ন যেসব সাহায্য সংস্থা আছে তাদের কাছে আমরা একটা স্বীকৃতি পেতে চাই।’

তিনি আরও বলেন, ‘জনগণকে আমরা ধীরে ধীরে সচেতনভাবে শিক্ষিত করে তুলবো। এর মধ্য দিয়ে আমরা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার একটা ইতিবাচক গণমুখী রূপান্তর নিশ্চিত করবো। যাতে বাংলাদেশের গরীব-মেহনতি জনগণসহ প্রত্যেকে স্বাস্থ্য সেবা পায়।’

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল প্রমুখ।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin