নাসা গ্রুপে বকেয়া বেতন পরিশোধে সমঝোতা, ৩০ নভেম্বরের মধ্যে সব পরিশোধ করতে হবে

নাসা গ্রুপে বকেয়া বেতন পরিশোধে সমঝোতা, ৩০ নভেম্বরের মধ্যে সব পরিশোধ করতে হবে

নাসা গ্রুপের কারখানাগুলোর শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধে সমঝোতা চুক্তি সই হয়েছে। গতকাল শ্রম ভবনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সভাকক্ষে শ্রমিক, মালিক ও সরকারের মধ্যে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় সভায় এই সিদ্ধান্ত হয়।

সমঝোতা চুক্তি অনুসারে, কারখানার কর্তৃপক্ষ আগামী ১৫ অক্টোবর আগস্ট মাসের বকেয়া বেতন-ভাতাদি (মজুরি) এবং আগামী ৩০ অক্টোবর সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন-ভাতাদি (মজুরি) পরিশোধ করবে। এ ছাড়া বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, প্রত্যেক পূর্ণ বছর চাকরির জন্য ৩০ দিনের মূল মজুরি ও মাতৃত্বকালীন ছুটির টাকা পরিশোধ করা হবে। খবর বিজ্ঞপ্তি।

আরও বলা হয়েছে, শ্রমিকদের এসব যাবতীয় আইনানুগ পাওনা আগামী ৩০ নভেম্বর পরিশোধ করা হবে। কোনো শ্রমিককে ইন্টারনেট/ডেটাবেজে কালো তালিকাভুক্ত করা যাবে না।

শ্রম, কর্মসংস্থান ও নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে গত ১৬ সেপ্টেম্বর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনার জন্য গঠিত উপদেষ্টা পরিষদ কমিটির ১৩তম সভায় কয়েকটি সিদ্ধান্ত হয়।

সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় নাসা গ্রুপের শ্রম অসন্তোষ নিরসনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শকের (যুগ্ম সচিব) সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রমিক প্রতিনিধি, কারখানা কর্তৃপক্ষ, সরকারপক্ষ এবং বিজিএমইএর প্রতিনিধিরা সমঝোতা স্মারকে সই করেন।

এ সময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনী ও শিল্প পুলিশের প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, বিজিএমইএর সহসভাপতি, নাসা গ্রুপের প্রতিনিধি এবং শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Comments

0 total

Be the first to comment.

পাঁচ টাকা খরচে আয় এক টাকা Prothomalo | শিল্প

পাঁচ টাকা খরচে আয় এক টাকা

শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের একমাত্র সরকারি কাচ কারখানা উসমানিয়া গ্লাস শিট দুই বছর ধরে বন্ধ। চট্টগ্...

Sep 13, 2025

More from this User

View all posts by admin