নাশকতার পরিকল্পনা, রাজধানীতে ছাত্রলীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

নাশকতার পরিকল্পনা, রাজধানীতে ছাত্রলীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ১১ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের মধ্যে ৭ জন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (৮ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টার থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

ডিএমপির কর্মকর্তারা জানান, ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা অবনতির উদ্দেশে গ্রেফতারকৃতরা রাজধানীতে অবস্থান করছিল। নাশকতার পরিকল্পনা করছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin