নাটোরে আইনজীবীর মরদেহ উদ্ধার

নাটোরে আইনজীবীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরে ভাস্কর বাগচী (৪৮) নামে এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের লালবাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি একই এলাকার চান্দু বাগচীর ছেলে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, স্বজনদের বাড়ি থেকে ফিরে রাতে পরিবারের লোকজন ভাস্কর বাগচীকে বাড়ির সিঁড়ির রডের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভাস্কর বাগচীকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্তের পরই নিশ্চিতভাবে বলা যাবে কি কারণে তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, নিহত ভাস্কর বাগচী নাটোর জজ কোর্টের আইনজীবী ও সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ছিলেন। তিনি খুবই হাসিখুশি ও সাংস্কৃতিমনা মানুষ ছিলেন। তার মৃত্যুতে নাটোরের সকল শ্রেণী পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

/এএইচএম

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin