নাটোরে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

নাটোরে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

নাটোরের লালপুরে আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা চলাকালে শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

আহতরা হলো, দশম শ্রেণির ফয়সাল, মাহফুজ, আসাদ নবম শ্রেণির শাকিবুল, সোহান, মাসুম, জয়, ইলিয়াস, সাব্বির, অষ্টম শ্রেণির আবদুল আলীম, স্বপ্ন ও রকি।

স্থানীয়রা জানায়, খেলা ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ৬-৫ গোলে জয় পায় রঘুনাথপুর। এ নিয়ে এক পর্যায়ে দুই দলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করে প্রতিপক্ষ। এ ঘটনায় ১২ শিক্ষার্থীকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে কোনো পক্ষ অভিযোগ দেননি।

রেজাউল করিম রেজা/আরএইচ/এমএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin