নবায়নযোগ্য শক্তি খাতে বাংলাদেশে গুডউই-এর যাত্রা শুরু

নবায়নযোগ্য শক্তি খাতে বাংলাদেশে গুডউই-এর যাত্রা শুরু

এ সি আই রিনিউএবল এনার্জির উদ্যোগে বাংলাদেশে গুডউই-এর (GoodWe) আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশের নবায়যোগ্য শক্তি খাতে সূচিত হলো এক নতুন অধ্যায়, যা উন্নত সোলার ও এনার্জি স্টোরেজ প্রযুক্তির মাধ্যমে দেশের বিদ্যুৎ ব্যবস্থাকে নতুন রূপ দেবে।

শনিবার (১ নভেম্বর) রাজধানীর এ সি আই সেন্টারে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাদের যাত্রা শুরু হয়। সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ সি আই রিনিউএবল এনার্জির ম্যানেজিং ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস, চিফ বিজনেস অফিসার ইঞ্জিনিয়ার আসিফ উদ্দিন, ডেপুটি বিজনেস ডিরেক্টর আসিফ ফয়সাল রুমি এবং সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার তানভির আহমেদ তানিম।

গুডউই টেকনোলজিস কোং লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এশিয়া প্যাসিফিক রিজিয়নের হেড অব সেলস জেমস হোউ, প্রোডাক্ট ম্যানেজার জিং লিউ (C&I এনার্জি স্টোরেজ), সিনিয়র সলিউশন ম্যানেজার ব্র্যাড এবং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মাহির সাহরিয়ার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এ সি আই গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তারা, বিভিন্ন ইপিসি (ইঞ্জিনিয়রিং, প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন) প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং নবায়নযোগ্য শক্তি খাতের বিশিষ্ট ব্যক্তিরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুডউই টেকনোলজিস কোং লিমিটেড বিশ্বজুডড়ে সুপরিচিত একটি সোলার ইনভার্টার ও এনার্জি স্টোরেজ সলিউশন ব্র্যান্ড, যা ১০০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে। উদ্ভাবনী প্রযুক্তি ও নির্ভরযোগ্যতার জন্য প্রতিষ্ঠানটি একাধিক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে।

এ সি আই রিনিউএবল এনার্জির সঙ্গে এই উদ্যোগের মাধ্যমে গুডউই বাংলাদেশের নবায়যোগ্য শক্তি খাতকে আরও টেকসই, দক্ষ ও পরিবেশবান্ধব করে তুলতে কাজ করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গুডউই-এর আধুনিক প্রযুক্তি বাংলাদেশের বিদ্যুৎ খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় নতুন গতি সঞ্চার করবে।

Comments

0 total

Be the first to comment.

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক বৈঠক BanglaTribune | প্রেস রিলিজ

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক বৈঠক

রাজধানীতে ‘জুলাই জোট’ আয়োজিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক...

Oct 27, 2025
বাংলাদেশের বাজারে এলো সনি ব্রাভিয়ার নতুন মডেলের টিভিসহ ৩টি পণ্য BanglaTribune | প্রেস রিলিজ

বাংলাদেশের বাজারে এলো সনি ব্রাভিয়ার নতুন মডেলের টিভিসহ ৩টি পণ্য

বাংলাদেশের বাজারে নিয়ে এলো জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র সর্বশেষ মডেলের ব্রাভিয়া টিভি, সাউন্ড ব...

Sep 25, 2025

More from this User

View all posts by admin