নবম শ্রেণির শিক্ষার্থী হত্যার ঘটনায় দশম শ্রেণির ৩ শিক্ষার্থী আটক

নবম শ্রেণির শিক্ষার্থী হত্যার ঘটনায় দশম শ্রেণির ৩ শিক্ষার্থী আটক

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলার আলিপুর রহমানিয়া স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী মুহাম্মদ তানভীরকে হত্যার ঘটনায় একই স্কুলের দশম শ্রেণির তিন শিক্ষার্থীকে আটক করা হয়েছে।  

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে তাদের হাটহাজারী উপজেলা থেকে তাদের আটক করা হয়।

নিহত মুহাম্মদ তানভীর (১৪), হাটহাজারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়ার এলাকার প্রবাসী আবদুল বারেকের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানা যায়, গত ১৫ অক্টোবর স্থানীয় বাজারে স্কুলছাত্রদের দুটি পক্ষের মধ্যে মারামারি হয়েছিল। নিহত তানভীরসহ কয়েকজন সেদিন এ মারামারি থামাতে যায়। এ সময় একটি পক্ষের সঙ্গে তানভীরের বাগবিতণ্ডা হয়। এর জেরে দুপুরে স্কুলের টিফিনের ছুটিতে তানভীর স্কুল থেকে বের হলে ১০ থেকে ১২ জন তাকে মারধর করে। এরপর স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে চট্টগ্রাম চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই সন্ধ্যায় তার মৃত্যু হয়।

আটকের বিষয়ে হাটহাজারীর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বাংলানিউজকে বলেন, আলিপুর রহমানিয়া স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী মুহাম্মদ তানভীরকে হত্যার ঘটনায় একই স্কুলের দশম শ্রেণির তিনজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। মুহাম্মদ তানভীরকে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। মামলার বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে।

গত ১৪ অক্টোবর হাটহাজারী উপজেলার চৌধুরীহাটে বাজারে প্রকাশ্যে একদল যুবক ছুরিকাঘাতে ইউনিয়ন ছাত্রদল সভাপতি অপু দাশ (৩০) ও ছাত্রদলের কর্মী মুহাম্মদ তানিমকে (২৫) নিহত হন। এর আগে ৮ অক্টোবর উপজেলার মদুনাঘাট পুলিশ ফাঁড়ির কাছে রাউজানের এক বিএনপি কর্মীকে প্রকাশ্যে সড়কে গুলি করে হত্যা করা হয়।

পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin