নেদারল্যান্ডসের উপমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের বৈঠক

নেদারল্যান্ডসের উপমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের বৈঠক

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক উপমন্ত্রী প্যাসকেল গ্রোটেনহুইসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে গণতান্ত্রিক সংস্কার, বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ, অভিবাসন ও দক্ষতা উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং পানি ব্যবস্থাপনা সহযোগিতার বিষয়গুলো উঠে আসে।

উভয় পক্ষই বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে শক্তিশালী করার জন্য তাদের অভিপ্রায় পুনর্ব্যক্ত করে, যা গণতন্ত্র, টেকসইতা এবং বহুপাক্ষিকতার ভাগ করা মূল্যবোধের ওপর ভিত্তি করে তৈরি।

টিআর/আরবি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin