নীলফামারীতে আগুনে পুড়েছে ৫০ ঘর

নীলফামারীতে আগুনে পুড়েছে ৫০ ঘর

নীলফামারী সদরের পঞ্চপুকুর ইউনিয়নের তেলিপাড়া গ্রামে মালামালসহ ১৭ পরিবারের ৫০টি ঘর আগুনে পুড়ে গেছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের শরিফুল ইসলামের বাড়ি থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে আশেপাশের ১৭ পরিবারের কমপক্ষে ৫০টি কাঁচা-পাকা ঘর এবং ঘরে থাকা ধান, চাল, পেঁয়াজ, রসুন ও পাটসহ ঘরের আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পঞ্চপুকুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াহেদুল ইসলাম সরকার জানান, দুপুরের দিকে স্থানীয় শরিফুলের বাড়ির বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে আশপাশে ছড়িয়ে পড়ে। এ সময় ১৭টি পরিবারের ৫০টি ঘর পুড়ে যায়। ধান, চাল ও পাটসহ প্রায় ৩৫-৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin