নেপালে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী কার্কি

নেপালে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী কার্কি

নেপালে নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সুশীলা কার্কি রবিবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। কাঠমান্ডুর সিংহ দরবারে স্থাপিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হতে যাচ্ছে তার নতুন কার্যালয়। নেপালি সংবাদমাধ্যম দ্য খবর হাব ইংলিশ এ তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সকালে ডেকে পাঠানো হয়েছে।

প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওদেলের কাছে কার্কি শুক্রবার রাতে শপথ গ্রহণ করে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। এরমধ্য দিয়ে নেপালের প্রথম নারী হিসেবে সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন সাবেক এই প্রধান বিচারপতি।

উল্লেখ্য, সুশীলা কার্কি ছিলেন দেশটির প্রধান বিচারপতি পদে নিয়োগ পাওয়া প্রথম নারী।

কার্কির নতুন কার্যালয়ের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র আনা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদের কার্যালয় থেকে। সাম্প্রতিক সহিংসতা ও অগ্নিসংযোগে ওই কার্যালয়গুলো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে।

রবিবার সন্ধ্যা নাগাদ প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ছোট পরিসরে একটি মন্ত্রীপরিষদের সদস্য ঘোষণা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।

Comments

0 total

Be the first to comment.

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা BanglaTribune | আন্তর্জাতিক

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা

নেপালে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউদেল এবং সাবেক প্রধান বিচারপতি সুশীলা কা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin