নেপালে জেন-জি আন্দোলনের সময় আগুন দেওয়া ভবনে মিলছে লাশ

নেপালে জেন-জি আন্দোলনের সময় আগুন দেওয়া ভবনে মিলছে লাশ

নেপালে গত সপ্তাহের সহিংস গণআন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) দেশটির সরকার এ তথ্য জানিয়েছে।

গত সোমবার ও মঙ্গলবার ‘জেন-জি’ প্রজন্মের আন্দোলন তীব্র রূপ নেয়। মঙ্গলবারই প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দেশ ছেড়ে পালিয়ে যান। তার পরপরই বিক্ষুব্ধ জনতা সরকারি ভবন, মন্ত্রী-এমপিদের বাসভবন, আদালত এমনকি পার্লামেন্ট ভবনেও আগুন ধরিয়ে দেয়। এখন সেই ভবনগুলো থেকে পুড়ে যাওয়া মানুষের লাশ উদ্ধার করছে ফায়ার সার্ভিস।

ওলি পালানোর দিনই নেপালের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে। বিশৃঙ্খলার কারণে ফায়ার সার্ভিস কর্মীরাও আগুন লাগা ভবনগুলোয় প্রবেশ করতে পারেনি।

নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র প্রকাশ বুড়াধোকি জানিয়েছেন, শপিং মল, আবাসিক ভবনসহ যেসব স্থাপনায় আগুন দেওয়া হয়েছিল, সেসব জায়গা থেকে এখন লাশ পাওয়া যাচ্ছে।

এর আগে শনিবার সরকার জানিয়েছিল, এ ঘটনায় ৫১ জন নিহত হয়েছেন। কিন্তু সর্বশেষ তথ্য অনুযায়ী নিহত বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২ হাজার ১১৩ জন।

এদিকে কেপি শর্মার পদত্যাগের পর গত শুক্রবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি।

রোববার (১৪ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যারা আন্দোলনের নামে এসব ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা যদি নেপালি হয়ে থাকে, আমি লজ্জিত। জরুরি প্রতিষ্ঠানগুলো ধ্বংসকারীদের নেপালি বলা যায় না।

এমজে

Comments

0 total

Be the first to comment.

জামায়াত ক্ষমতায় এলে ভারতকে চিন্তিত হতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা Banglanews24 | আন্তর্জাতিক

জামায়াত ক্ষমতায় এলে ভারতকে চিন্তিত হতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা

জামায়াতে ইসলামীর হাতে একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের রক্ত লেগে আছে উল্লেখ করে বাংলাদেশে হাইকমিশনারের...

Sep 12, 2025
গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত শতাধিক, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ Banglanews24 | আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত শতাধিক, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ

ফিলিস্তিনের গাজা শহরে গত দুই বছর ধরে চলমান আগ্রাসনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসর...

Sep 17, 2025
ব্রাজিলে অভ্যুত্থান ষড়যন্ত্রে বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড Banglanews24 | আন্তর্জাতিক

ব্রাজিলে অভ্যুত্থান ষড়যন্ত্রে বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে সামরিক অভ্যুত্থান ষড়যন্ত্রের দায়ে ২৭ বছরের বেশি কারাদণ্ড...

Sep 12, 2025

More from this User

View all posts by admin