কানাডা থেকে লিগের খেলা শেষে ঢাকায় ফিরে মাত্র একদিন জামাল ভূঁইয়াদের সঙ্গে অনুশীলন করতে পেরেছিলেন শমিত সোম। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের শুরুর একাদশে তার জায়গা পাওয়া নিয়ে আগেই অনিশ্চয়তা ছিল। অনুমিতভাবে এই মিডফিল্ডারকে বেঞ্চে রেখে হাভিয়ের কাবরেরা বাংলাদেশ দল সাজিয়েছন।
শমিত না থাকলেও অধিনায়ক জামাল ভূঁইয়া একাদশে রয়েছেন। হামজা চৌধুরী যথারীতি খেলছেন শুরু থেকে। চোটের কারণে নেই শেখ মোরসালিনও। সম্ভাব্য ৪-৪-২ ছঁকে খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ দলের।
আগামী ১৮ নভেম্বর এ মাঠেই ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগের ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ম্যাচ সামনে রেখেই নিজেদের শাণিয়ে নিতে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচটি খেলছেন জামাল-জায়ানরা।
২০২০ সালের এই দিনে এ মাঠে নেপালের বিপক্ষে সবশেষ জিতেছিল জামালরা। ব্যবধান ছিল ২-০ গোল।
বাংলাদেশ একাদশ: মিতুল মারমা, তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, জামাল ভূইয়া, হামজা চৌধুরী, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।