নেতানিয়াহু হিটলারের আত্মীয়ের মতো, বললেন এরদোয়ান

নেতানিয়াহু হিটলারের আত্মীয়ের মতো, বললেন এরদোয়ান

কাতারে হামলায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করেছেন।

গত সপ্তাহে হামাসের প্রতিনিধিদল আলোচনার জন্য কাতারে গেলে ইসরায়েল এই হামলা চালায়।

এরদোয়ান বলেন, নৈতিক দৃষ্টিকোণ থেকে নেতানিয়াহু হিটলারের আত্মীয়ের মতো।

এরদোয়ান এর আগে ও নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন এবং ইসরায়েলি সরকারকে ‘খুনের নেটওয়ার্ক’  হিসেবে উল্লেখ করেছেন।

তিনি আশা করেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে ফিলিস্তিনকে আরও বেশি সমর্থন জানানো হবে।

কাতারে জরুরি আরব-ইসলামি শীর্ষ সম্মেলন শেষে দেশে ফেরার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এরদোয়ান।

তিনি বলেন, তিনি আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে ফিলিস্তিনি রাষ্ট্রের বিষয়টি তুলে ধরবেন। সেখানে বিশেষ একটি সপ্তাহ ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

আরএইচ 

Comments

0 total

Be the first to comment.

জামায়াত ক্ষমতায় এলে ভারতকে চিন্তিত হতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা Banglanews24 | আন্তর্জাতিক

জামায়াত ক্ষমতায় এলে ভারতকে চিন্তিত হতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা

জামায়াতে ইসলামীর হাতে একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের রক্ত লেগে আছে উল্লেখ করে বাংলাদেশে হাইকমিশনারের...

Sep 12, 2025
গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত শতাধিক, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ Banglanews24 | আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত শতাধিক, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ

ফিলিস্তিনের গাজা শহরে গত দুই বছর ধরে চলমান আগ্রাসনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসর...

Sep 17, 2025
ব্রাজিলে অভ্যুত্থান ষড়যন্ত্রে বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড Banglanews24 | আন্তর্জাতিক

ব্রাজিলে অভ্যুত্থান ষড়যন্ত্রে বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে সামরিক অভ্যুত্থান ষড়যন্ত্রের দায়ে ২৭ বছরের বেশি কারাদণ্ড...

Sep 12, 2025

More from this User

View all posts by admin