‘নি হাও! চায়না’ চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান

‘নি হাও! চায়না’ চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান

‘নি হাও! চায়না’ শীর্ষক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার ২৪তম আসরের বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। চার গ্রুপের বিজয়ী ১২ জনের মধ্যে ল্যাপটপ, স্মার্ট ওয়াচ, স্কুলব্যাগ, অঙ্কনসামগ্রী, অ্যালবামসহ আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। এছাড়া সকল অংশগ্রহণকারীদেরও মধ্যেও মেডেল, সনদ ও অ্যালবাম দেওয়া হয়।

শনিবার (৮ নভেম্বর) বিকালে জাতীয় ক্রীড়া পরিষদের মিলনায়তনে এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গণচীনের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ সেন্টার (বিসিএফসি)।

বিসিএফসি সভাপতি এএসএম কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ চীনা দূতাবাসের কাউন্সিলর (সংস্কৃতি) মি. লি শাওপেং (Li Shaopeng), বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামন হোসেন।

বিসিএফসি সাধারণ সম্পাদক এইচ এম জাহাঙ্গীর আলম রানা স্বাগত বক্তব্য রাখেন। বিচারক প্যানেলের পক্ষে প্রতিযোগিতার বিভিন্ন আঙ্গিক তুলে ধরে বক্তব্য রাখেন বিসিএফসি সহসভাপতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (অব:) ড. আবদুল মতিন তালুকদার।

প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতা করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস ও বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। এবারের আসরে চার গ্রুপে প্রায় ৬০০ প্রতিযোগী অংশ নিয়েছে। অনুষ্ঠানের শুরুতে জাগো আর্ট সেন্টারের শিশু-কিশোররা দলীয় সংগীত ও নৃত্য পরিবেশন করে।

পুরস্কার প্রাপ্তরা: ‘এ’ গ্রুপে সুস্ময় প্রথম, সিমরা তালুকদার জায়া দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন আনহিতা রেদওয়ান আভা। ‘বি’ গ্রুপে মিনিশা তাসনিয়া জামান প্রথম, আবদুল মুতাকাব্বির দ্বিতীয় ও রিসালাত শাহ তৃতীয় হয়েছেন। ‘সি’ গ্রুপে এমডি তালহা জামান প্রথম, খালিফ ইন্তাজ খান দ্বিতীয় ও আরফানা রহমান আরিশা তৃতীয় হয়েছেন। ‘ডি’ গ্রুপে আলিফ আনজুম প্রথম, সানজিদা আফরিন দ্বিতীয় ও হুমায়রা আমিনা তৃতীয় হয়েছেন।

Comments

0 total

Be the first to comment.

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক বৈঠক BanglaTribune | প্রেস রিলিজ

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক বৈঠক

রাজধানীতে ‘জুলাই জোট’ আয়োজিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক...

Oct 27, 2025
বাংলাদেশের বাজারে এলো সনি ব্রাভিয়ার নতুন মডেলের টিভিসহ ৩টি পণ্য BanglaTribune | প্রেস রিলিজ

বাংলাদেশের বাজারে এলো সনি ব্রাভিয়ার নতুন মডেলের টিভিসহ ৩টি পণ্য

বাংলাদেশের বাজারে নিয়ে এলো জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র সর্বশেষ মডেলের ব্রাভিয়া টিভি, সাউন্ড ব...

Sep 25, 2025

More from this User

View all posts by admin