নিজস্ব প্রযুক্তির ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান

নিজস্ব প্রযুক্তির ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান

নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আইএসপিআর এর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

উৎক্ষেপিত মিসাইলটি একটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। যা পাকিস্তানের বহুল আলোচিত ফাতাহ সিরিজের চার নম্বর সংস্করণ। নাম দেয়া হয়েছে ফাতাহ-ফোর।

এই ক্ষেপণাস্ত্রটি সাড়ে ৭শ’ কিলোমিটার পাল্লার মিসাইলটি সফলভাবে শত্রুপক্ষের রাডার ফাঁকি দিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছে ইসলামাবাদ। এতে সংযোজন করা হয়েছে উন্নত প্রযুক্তির অ্যাভিওনিক্স এবং অত্যাধুনিক নেভিগেশনাল সরঞ্জাম।

এর আগে, ভারতের সাথে উত্তেজনার মধ্যেই ফাতাহ সিরিজের আরও একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় পাকিস্তান।

/এএইচএম

Comments

0 total

Be the first to comment.

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার JamunaTV | আন্তর্জাতিক

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ভাষ্যকার চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায়...

Sep 12, 2025

More from this User

View all posts by admin