নিখোঁজ বুদ্ধিপ্রতিবন্ধী কিশোর, পরিবারে শোকের ছায়া

নিখোঁজ বুদ্ধিপ্রতিবন্ধী কিশোর, পরিবারে শোকের ছায়া

ঢাকার আশুলিয়া থানার কুরগাঁও গ্রাম থেকে মো. আশরাফুল হক লিমন (১৫) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোর নিখোঁজ হয়েছে।  

পরিবার সূত্রে জানা যায়, গত ২০ জুলাই (রোববার) নিজ বাসা থেকে কিশোরটি বের হয়ে আর ফিরে আসেনি।

নিখোঁজ আশরাফুল হক লিমনের বাবার নাম মো. রবিউল হক। কিশোরটি শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে প্রতিবন্ধী এবং একা চলাফেরা করতে পারে না। পরিবারের সদস্যরা জানান, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এদিকে ঘটনার পরদিন ২১ জুলাই (সোমবার) আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো সহৃদয় ব্যক্তি ছেলেটিকে দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তাহলে ০১৭৪৩৬৩২০৩৪ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, পরিবার ও স্থানীয় এলাকাবাসী শিশুটির নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সবার সহযোগিতা কামনা করছেন।

জেএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin