নিখোঁজের পর অভিযুক্তের বাড়ির উঠানে পুঁতে রাখা শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নিখোঁজের পর অভিযুক্তের বাড়ির উঠানে পুঁতে রাখা শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

তিন দিন নিখোঁজ থাকার পর খুলনার দিঘলিয়ায় অভিযুক্তের বাড়ির উঠানে পুঁতে রাখা জিসান (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে দেয়াড়া খেয়াঘাটসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

এ ঘটনায় জড়িত সন্দেহে ফয়সাল (২৬) নামের এক যুবককে খুলনার খালিশপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, নিহত শিশু জিসানের বাবা মো. আলমগীর হোসেন দেয়াড়ায় অবস্থিত মণ্ডল জুট টেক্সটাইল মিলে মেকানিক্যাল পদে চাকরি করেন। গত ৯ অক্টোবর বিকাল থেকে জিসান নিখোঁজ ছিল। পরবর্তীতে তার কোনও খোঁজ না পেয়ে আলমগীর হোসেন সেদিনই দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ডায়েরির তদন্তে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, পার্শ্ববর্তী গ্রামের জি এম হান্নান শেখের ছেলে ফয়সালের সঙ্গে সর্বশেষ জিসানকে দেখা গেছে। এরপর ফয়সালকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে শিশুটিকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যার কথা স্বীকার করে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) প্রবীর কুমার বিশ্বাস জানান, সিসি ফুটেজে ফয়সালের সঙ্গে জিসানকে বাড়ির গেটে ঘোরাফেরা করতে দেখা যায়। এরপর তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে ফয়সালের বাড়ির উঠানে পুঁতে রাখা অবস্থায় বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, হত্যার কারণ এখনও জানা যায়নি। ফয়সালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Comments

0 total

Be the first to comment.

৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি BanglaTribune | খুলনা বিভাগ

৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় অনির্দিষ্টকাল...

Oct 04, 2025
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের BanglaTribune | খুলনা বিভাগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের

যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্...

Sep 15, 2025

More from this User

View all posts by admin