নিলামে বিটিআরআই গ্রিন টি কেজি প্রতি ১ হাজার ২৫০ টাকায় বিক্রি

নিলামে বিটিআরআই গ্রিন টি কেজি প্রতি ১ হাজার ২৫০ টাকায় বিক্রি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। এটি চলতি বছরের ১৯তম নিলাম।

বুধবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই নিলাম মোট এক লাখ ১৫ হাজার ৬২৩ কেজি চা বিক্রির জন্য আনা হয়েছিল, এর মধ্যে দুপুর পর্যন্ত ৮০ শতাংশ চা বিক্রি হয়েছে। অর্থাৎ প্রায় ৯২ দশমিক ৫ টন চা বিক্রি হয়েছে।

নিলামের অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) এর গ্রিন টি। যা প্রতি কেজি এক হাজার ২৫০ টাকায় সর্বোচ্চ বিক্রি হয়েছে। এ ছাড়া হামিদিয়া চা বাগানের ব্ল্যাক টি সর্বোচ্চ প্রতি কেজি ২৫০ টাকায় বিক্রি হয়।  

নিলামে জেলার পাঁচটি স্বনামধন্য ব্রোকার্স হাউস অংশ নিয়েছে। এগুলো- জালালাবাদ টি ব্রোকার্স, শ্রীমঙ্গল ব্রোকার্স হাউস, রূপসীবাংলা টি ব্রোকার্স, সোনারবাংলা টি ব্রোকার্স, জি এস ব্রোকার্স।  

সোনার বাংলা ব্রোকার্স বিটিআরআইর গ্রিন টি বিক্রির জন্য এক হাজার ২৯৩ কেজি জন্য নিয়ে আসে। যা প্রতি কেজি এক হাজার ২৫০ টাকায় বিক্রি হয়। এ ছাড়াও হামিদিয়া চা বাগানের গুণগত মানসম্পন্ন ব্ল্যাক টি সর্বোচ্চ ২৫০ টাকায় বিক্রি হয়েছে।

ক্লোনেল চা বাগানের চা কর্মকর্তা রনি ভৌমিক জানান, শ্রীমঙ্গলের নিলাম কেন্দ্রকে আরও গতিশীল করতে জেলার সব চা বাগানকে একত্রিত করার প্রয়োজন রয়েছে।

টি আ্যসোসিয়েশনের সভাপতি মো. মুনির বলেন, বিভিন্ন পরিবেশগত কারণে বায়ারদের উপস্থিতি এখন কিছুটা কম, তবে শীঘ্রই শ্রীমঙ্গল নিলাম কেন্দ্র দেশব্যাপী সেরা হয়ে উঠবে।  

বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম চা নিলাম অনুষ্ঠিত হয়েছিল ৭ মে। এরপর শ্রীমঙ্গল কেন্দ্রেই একে একে মোট ১৯টি নিলাম সম্পন্ন হয়। ২০২৫-২৬ অর্থবছরে দেশের তিনটি নিলাম কেন্দ্রে মোট ১২২টি চা নিলাম অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৪৮ নিলাম অনুষ্ঠিত হবে চায়ের রাজধানী শ্রীমঙ্গলে।   বিবিবি/এএটি

Comments

0 total

Be the first to comment.

বাগেরহাটে চারদফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন Banglanews24 | অর্থনীতি-ব্যবসা

বাগেরহাটে চারদফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

বাগেরহাট: বাগেরহাটে ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের নেওয়া ঋণের অর্থ পাচার, অবৈধভাবে কর্মকর্তা-কর্ম...

Oct 06, 2025
জীবন ও সম্পদ বাঁচাতে সড়কে উন্নত পরিবহন যুক্ত করতে হবে: উপদেষ্টা  Banglanews24 | অর্থনীতি-ব্যবসা

জীবন ও সম্পদ বাঁচাতে সড়কে উন্নত পরিবহন যুক্ত করতে হবে: উপদেষ্টা 

দুর্ঘটনা এড়াতে সড়কের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি উন্নত ধরনের পরিবহন সংযোজনের তাগিদ দিয়েছেন বাণিজ্য উপ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin