নিলামে তিনটি প্রশিক্ষিত কুকুর বিক্রি করলো সিটিটিসি

নিলামে তিনটি প্রশিক্ষিত কুকুর বিক্রি করলো সিটিটিসি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বিশেষায়িত কে-নাইন দলের প্রশিক্ষিত তিনটি কুকুর বিক্রি হয়েছে।

কোরি, স্যাম ও ফিন নামের কুকুর তিনটি বিক্রি হয়েছে ছয় লাখ ৩০ হাজার টাকায়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর-১৪ পুলিশ লাইনসে অবস্থিত পুলিশ ‘কে-নাইন’ টিম সদর দফতরে উন্মুক্ত নিলামে কুকুর তিনটি বিক্রি করা হয়।

কে-নাইন স্কোয়াডের পুলিশ পরিদর্শক ফখরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার দুপুরে নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে অংশগ্রহণের আগে প্রত্যেক নিলামকারী এক হাজার টাকা করে জমা দিয়ে নিলামে অংশ নেন। কুকুর তিনটির মধ্যে যুক্তরাজ্যের ল্যাব্রাডর জাতের কোরি নামের কুকুরটি সর্বোচ্চ বিক্রি হয়েছে ৫ লাখ ৬০ হাজার টাকায়। কিনেছেন একজন সাধারণ নাগরিক। স্যাম ৪০ হাজারে ও ফিন ৩০ হাজারে কিনেছে পারটেক্স গ্রুপ।”

তিনি জানান, কুকুরগুলো আগামী ২৭ নভেম্বর হস্তান্তর করা হবে। এই তিন দিন ‘কে-নাইন’ টিম সদর দফতরে কুকুরগুলো থাকবে।

সিটিটিসি সূত্র জানায়, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে বিস্ফোরক এবং বিপজ্জনক বস্তু খুঁজে বের করার কাজে বিশেষ প্রশিক্ষণ রয়েছে এই ইউনিটের কুকুরদের। তিন কুকুরের প্রতিটিরই বয়স পেরিয়েছে আট বছর। ফিন ও কোরি ল্যাব্রাডর জাতের কুকুর। স্যাম জার্মান শেফার্ড। যুক্তরাজ্য থেকে আনা কুকুর তিনটির জন্য এই বিশেষায়িত ইউনিটে কাজ করার সময় ফুরিয়েছে।

তিনটির মধ্যে ফিন পুরুষ ল্যাব্রাডর কুকুর। কোরি স্ত্রী ল্যাব্রাডর। আর স্যাম পুরুষ জার্মান শেফার্ড। বয়সের কারণে তারা আর বিস্ফোরক শনাক্ত করা, অনুসন্ধান অভিযান বা টহল দায়িত্বের মতো কঠিন কাজ করতে পারছে না। তবে কর্মকর্তাদের ভাষ্য, তাদের স্বাস্থ্য এখনও ভালো আছে এবং সহজেই পোষা প্রাণী হিসেবে স্বাভাবিক জীবন কাটাতে পারবে।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin