নিরাপদ অভিবাসনে সচেতনতা বাড়াবে ‘সিনেমা আঙিনা’

নিরাপদ অভিবাসনে সচেতনতা বাড়াবে ‘সিনেমা আঙিনা’

বাংলাদেশে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনী ‘সিনেমা আঙিনা’ শুরু করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের সহায়তায় আয়োজিত এ প্রদর্শনী সোমবার (১৩ অক্টোবর) থেকে শুরু হয়ে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে।

আইওএম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জনপ্রিয় এ উদ্যোগটি এর আগে আফ্রিকার ছয়টি দেশে সফলভাবে বাস্তবায়নের পর প্রথমবারের মতো এশিয়ায় বাংলাদেশ থেকে যাত্রা শুরু করলো।

সিনেমা আঙিনা মাদারীপুর, ফরিদপুর ও শরীয়তপুর জেলার ১৩টি পৌরসভা ও প্রায় ৪৮০টি গ্রামে ভ্রমণ করবে। এসময় চলচ্চিত্র প্রদর্শনী, নাটক, সংগীতানুষ্ঠান, কর্মশালা ও সম্প্রদায়ভিত্তিক আলোচনা আয়োজনের মাধ্যমে স্থানীয় জনগণ ও তরুণদের মধ্যে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হবে।

আইওএম বাংলাদেশের মিশন প্রধান ল্যান্স বোনো বলেন, যখন অভিবাসন নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে হয়, তখন তা উন্নয়নের এক শক্তিশালী চালিকাশক্তি হয়ে ওঠে। সিনেমা আঙিনা জনগণের কাছে সেই বার্তাই পৌঁছে দেবে।

আইওএমের ভূমধ্যসাগরীয় সমন্বয় কার্যালয়ের পরিচালক সালভাতোরে সর্তিনো বলেন, বাংলাদেশে এ প্রচারণা এক নতুন সূচনা। এটি ইতিবাচক বার্তা প্রচার, গঠনমূলক আলোচনা ও পারস্পরিক শেখার এক অনন্য সুযোগ সৃষ্টি করবে।

২০০২ সালে ইতালীয় সহযোগিতার উদ্যোগে শুরু হয় সিনেমা আঙিনা। এটি ২০১৮ সাল থেকে আইওএমের অংশীদারিত্বে অনিরাপদ অভিবাসনের ঝুঁকি ও নিরাপদ সিদ্ধান্ত গ্রহণে সচেতনতা বৃদ্ধির আন্তর্জাতিক প্রচারণায় পরিণত হয়েছে। গত সাত বছরে এ কার্যক্রম আফ্রিকার ছয়টি দেশে ৬৭০টিরও বেশি অনুষ্ঠান আয়োজন করে প্রায় দুই লাখ ৪৩ হাজার মানুষের কাছে পৌঁছেছে।

জেপিআই/একিউএফ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin