নির্মাণাধীন ৫০০ মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন গুদাম পরিদর্শনে খাদ্য উপদেষ্টা

নির্মাণাধীন ৫০০ মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন গুদাম পরিদর্শনে খাদ্য উপদেষ্টা

চট্টগ্রাম: আনোয়ারা উপজেলায় নির্মাণাধীন ৫০০ মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।  

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি প্রকল্প এলাকায় গিয়ে কাজের অগ্রগতি ঘুরে দেখেন।

উপদেষ্টা বলেন, আনোয়ারায় বর্তমানে এক হাজার মেট্রিকটন ধারণক্ষমতার একটি খাদ্য গুদাম আছে।

এ সময় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর, চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়সার আলী, জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জান্নাতুল আকসা উপস্থিত ছিলেন।

দেশের বিভিন্ন কৌশলগত স্থানে নতুন খাদ্য গুদাম ও আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ প্রকল্পের আওতায় চট্টগ্রামের আনোয়ারা, সাতকানিয়া ও সন্দ্বীপ উপজেলায় তিনটি খাদ্য গুদাম নির্মাণ করা হচ্ছে। ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৭৪ লাখ ৩৩ হাজার ৩২ টাকা। প্রকল্পের মেয়াদ শেষ হবে আগামী বছরের জুলাইয়ে।

বিই/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin