নির্বাচিত সরকার না আসলে দেশে অর্থনৈতিক বিপর্যয় আসবে

নির্বাচিত সরকার না আসলে দেশে অর্থনৈতিক বিপর্যয় আসবে

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, দেশে দ্রুত সময়ের মধ্য নির্বাচিত সরকার না আসলে একটা অর্থনৈতিক বিপর্যয় চলে আসতে পারে বলে আশঙ্কা রয়েছে। তিনি বলেন, দেশে অতিসত্ত্বর নির্বাচিত সরকার না আসলে অর্থনীতির যে অব্যবস্থাপনা আছে সেখানে একটা বিপর্যয় চলে আসবে। আপনারা দেখছেন দেশি-বিদেশি উদ্যোক্তারা বিনিয়োগ করছে না। কারণ তারা এখন নিরাপদ বোধ করছেননা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে যানজটমুক্ত নগরীর লক্ষ্যে ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং অনুমোদনহীন ও ফিটনেসবিহীন যান চলাচল বন্ধের দাবিতে এক মানবন্ধনে এসব কথা বলেন ব্যারিস্টার অসীম।

নাসির উদ্দিন আহমেদ অসীম বলেন, অন্তবর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি, একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের পরিসমাপ্তি ঘটান। সেই নির্বাচনে বিএনপি যদি রাষ্ট্র গঠনের সুযোগ পায় তাহলে নাগরিকের সব চাহিদা পূরণে কাজ করা হবে।

নাগরিক দুর্ভোগের বিষয়ে ব্যারিস্টার অসীম বলেন, রাস্তায় হাজার গাড়ি আছে, কিন্তু বেশিরভাগ গাড়ির ফিটনেস নাই, নতুন রাস্তা-ঘাট হচ্ছে না, অবৈধ গাড়ি বন্ধ হচ্ছে না, পুরোনো রাস্তা সংস্কার হচ্ছে না। এমন দুর্ভোগের মধ্যেও আমরা যারা ট্যাক্স দেই, কিন্তু সেই পরিমাণ নাগরিক সেবা পাচ্ছি না। এখন থেকে নাগরিক সেবা না পেলে সব ট্যাক্স দেওয়া বন্ধ করে দেবো। জনগণের টাকায় রাষ্ট্র চলবে-কিন্তু সেখানে নাগরিক দুর্ভোগ কমছে না, এমন ব্যবস্থায় রাষ্ট্র চলতে পারে না।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক এই সম্পাদক আরও বলেন, আজ থেকে চার বছর আগে যুগপৎ আন্দোলনের শরীকদের নিয়ে রাষ্ট্রসংস্কারের ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সেখানে আইনের শাসন, দুর্নীতিমুক্ত সমাজ গঠন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও বিচার বিভাগ সংস্কারের কথা বলেছেন তারেক রহমান।

ব্যারিস্টার অসীম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফাকে সম্প্রসারণ করে রাষ্ট্রসংস্কারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। আমরা দেখেছি ঐকমত্য কমিশনে অনেকে অনেক কথা বলছে, কিন্তু জনগণের কল্যাণের জন্য কেউ কথা বলছে না। রাষ্ট্রের আমূল সংস্কারের কথা কেউ বলছে না। সবাই কীভাবে ক্ষমতায় নেবেন না।

মানববন্ধনে ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলাবাগান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কিবরিয়া লাকী, হাজারীবাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. রেজা ফয়সাল, ধানমন্ডি থানা বিএনপির যুগ্ম আহবায়ক আবু নাসের লিটন, যুগ্ম আহবায়ক মো. দিলা, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আমির হুসেন প্রমুখ।

এমএইচএ/এমএমকে

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin