নির্বাচন কমিশন এলাকা থেকে ককটেল-সদৃশ বস্তু উদ্ধার

নির্বাচন কমিশন এলাকা থেকে ককটেল-সদৃশ বস্তু উদ্ধার

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের কম্পাউন্ডের ভেতর থেকে ককটেল-সদৃশ চারটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে সেগুলো নিষ্ক্রিয় করে।

বুধবার (১২ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক। তিনি বলেন, সকালে খবর পেয়ে ভবনের পার্কিংয়ে থাকা চারটি পটকা উদ্ধার করা হয়। পরে ডিএমপির বোমা ডিসপোজাল ইউনিট চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে নিয়ে গিয়ে সেগুলো নিষ্ক্রিয় করে।

ওসি জানান, নির্বাচন কমিশনের ভেতরে স্কচটেপে মোড়ানো চারটি ছোট ককটেল-সদৃশ বস্তু দেখতে পান নিরাপত্তাকর্মীরা। পরে বিষয়টি থানায় জানানো হলে শেরেবাংলা নগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে।

সিসিটিভি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্টদের শনাক্তকরণের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin