নির্বাচন ত্রুটিমুক্ত করতে পিআর পদ্ধতি দরকার: হামিদুর আযাদ

নির্বাচন ত্রুটিমুক্ত করতে পিআর পদ্ধতি দরকার: হামিদুর আযাদ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ত্রুটিমুক্ত করতে পিআর পদ্ধতিতে নির্বাচন জরুরি। বিগত নির্বাচনে যে অনিয়মগুলো হয়েছে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে তা আর হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

শনিবার (১১ অক্টোবর) সকালে রাজধানীতে আয়োজিত এক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি।

এসময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আসন্ন জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দলকে অংশগ্রহণের অনুরোধ করেন। বলেন, নির্বাচন ইস্যুতে মতভেদ থাকতে পারে, কিন্তু নির্বাচনের প্রশ্নে সবাইকে এক হতে হবে।

একই সেমিনারে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, নির্বাচন কোন পদ্ধতিতে হচ্ছে, সেটা ততটা গুরুত্বপূর্ণ নয়। যতটা বেশি গুরুত্বপূর্ণ একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন।

/এমএইচ

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin