নির্বাচনে সাংবাদিকদের প্রশিক্ষণে এমআরডিআই-আরএফইডি চুক্তি সাক্ষর

নির্বাচনে সাংবাদিকদের প্রশিক্ষণে এমআরডিআই-আরএফইডি চুক্তি সাক্ষর

নির্বাচন কমিশন (ইসি) বিটে নিয়োজিত সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদানে সমঝোতা স্মারক সাক্ষর করেছে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) ও মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আরএফইডির সভাপতি কাজী এমাদউদ্দীন জেবেল এবং এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর এই চুক্তি সাক্ষর করেন।

চুক্তি সাক্ষরের সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ ও জাতিসংঘের উন্নয়ন প্রকল্প তহবিলের (ইউএনডিপি বাংলাদেশ) টেকনিক্যাল এডভাইজার আন্দ্রেস ডেল ক্যাস্তিলো সানচেজ।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)–অর্থায়নে ‘অ্যাডভান্সিং মিডিয়া ক্যাপাসিটি অ্যান্ড ইনফরমেশন ইন্টেগ্রিটি’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘দক্ষতা উন্নয়নের লক্ষে প্রশিক্ষণে ব্যয় খরচ নয় বিনিয়োগ। আমরা একটি ভিন্ন পরিস্থিতিতে আছি, এটার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। নির্বাচনটা স্বচ্ছ হতে হবে।’

গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে সানাউল্লাহ বলেন, ‘লুকানোর কিছু নেই, গণমাধ্যমের কাজ সত্য প্রকাশ করা, অর্ধসত্য নয়। আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা সংবেদনশীলতা বাড়াব, অর্ধসত্য নয় পূর্ণাঙ্গ সত্য প্রকাশ করব।’

আরএফইডির সভাপতি কাজী এমাদউদ্দিন জেবেল বলেন, ‘এটি একটি স্মরণীয় দিন, এমআরডিআইয়ের মাধ্যমে ইউএনডিপির সঙ্গে যুক্ত হল আরএফইডি। প্রশিক্ষণ হল সেতুবন্ধনের জায়গা। প্রশিক্ষণের মাধ্যমে কাজের মান উন্নয়ন হবে, সংবাদের মানোন্নয়ন হবে।’

ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘সহজ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে প্রশিক্ষণের কোনও বিকল্প নেই।’

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin