নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: রেজাউল করিম

নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: রেজাউল করিম

জুলাই সনদের আইনি ভিত্তি নির্বাচনের আগেই দিতে হবে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। এমনকি পিলখানার হত্যাকাণ্ড এবং শাপলা হত্যাকাণ্ডকেও জুলাই সনদে অন্তর্ভুক্ত করার দাবি জানান।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জুরাইনে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে তিনি এসব কথা বলেন। রেজাউল করিম বলেন, ঢাবি ও জাবিতে যে অপমানজনক কলঙ্ক রচিত হয়েছে, সামনের নির্বাচনেও একই অবস্থা হবে। তাই দেশপ্রেমিক হতে হবে।

এসময় তিনি আরও বলেন, পিআর পদ্ধতি যারা বোঝে না তারা জুলাই অভ্যুত্থানের চেতনাকেও বোঝে না বলে মন্তব্য করেন।

একই সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, একটা দল ছাড়া ৭০ ভাগের বেশি মানুষ পিআরের পক্ষে আছে। ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারিও দেন তিনি।

/এসআইএন

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin