নির্বাচনি গণসংযোগে জামায়াতের আমির, মসজিদে দিলেন বক্তব্য

নির্বাচনি গণসংযোগে জামায়াতের আমির, মসজিদে দিলেন বক্তব্য

ঢাকা-১৫ আসনে নির্বাচনি প্রচারণায় আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান জুমার নামাজ আদায় ও মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময়, গণসংযোগ করেছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা-১৫ আসনের রাজধানীর মিরপুর -১৩  নম্বরে অবস্থিত জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম মাদ্রাসা ও জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।

জুমার আগে তিনি  মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন এবং নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো. তাসলিম।

পরে আমিরে জামায়াত এলাকায় গণসংযোগ করেন।

 

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin