নিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

নিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ৩টায় নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুনএবার রাজনৈতিক নেতারা কেন ড. ইউনূসের সফরসঙ্গী?ড. ইউনূসের সফর ঘিরে যুক্তরাষ্ট্রে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ

এর আগে রোববার দিনগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হন ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে তারা জাতিসংঘের সাধারণ অধিবেশনেও অংশ নেবেন এবং বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত একটি শীর্ষ বিনিয়োগ সম্মেলনেও যোগ দেবেন।

এমইউ/বিএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin