নিউইয়র্কে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে যাওয়ায় বাতিল হচ্ছে কলম্বিয়ার প্রেসিডেন্টের মার্কিন ভিসা

নিউইয়র্কে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে যাওয়ায় বাতিল হচ্ছে কলম্বিয়ার প্রেসিডেন্টের মার্কিন ভিসা

বেপরোয়া ও উসকানিমূলক আচরণের অভিযোগে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ভিসা বাতিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

আজ শনিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আজ সকালেই কলম্বিয়ার প্রেসিডেন্ট (গুস্তাভো পেত্রো) নিউইয়র্কের রাস্তায় দাঁড়িয়ে মার্কিন সেনাদের আদেশ না মানা ও সহিংসতা উসকে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

মন্ত্রণালয়ের পোস্টে পেত্রোর বিরুদ্ধে অভিযোগের সুনির্দিষ্ট বিবরণ দেওয়া হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, গতকাল শুক্রবার তিনি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে হাজারো ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীর সঙ্গে যোগ দেন।

গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের চতুর্থ দিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বক্তব্য দেন। তিনি বিশ্বনেতাদের উদ্দেশে বলেন, গাজায় ‘কাজ শেষ করতে’ (হামাসকে নির্মূল) ইসরায়েলকে সুযোগ দিতে হবে। এ সময় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া পশ্চিমা দেশগুলোর সমালোচনা এবং ওই সিদ্ধান্তকে ‘লজ্জাজনক’ বলে আখ্যায়িত করেন তিনি।

Comments

0 total

Be the first to comment.

শাটডাউন আলোচনা ব্যর্থ হলে সরকারি কর্মীদের গণহারে ছাঁটাইয়ের হুমকি ট্রাম্প প্রশাসনের Prothomalo | যুক্তরাষ্ট্র

শাটডাউন আলোচনা ব্যর্থ হলে সরকারি কর্মীদের গণহারে ছাঁটাইয়ের হুমকি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কর্মীদের ব্যাপক হারে ছাঁটাই করা হতে পারে বলে সতর্ক করেছে হোয়াইট হাউ...

Oct 06, 2025
দুই দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে ফেডারেল কর্মীদের ব্যাপকভাবে ছাঁটাই শুরু: হোয়াইট হাউস Prothomalo | যুক্তরাষ্ট্র

দুই দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে ফেডারেল কর্মীদের ব্যাপকভাবে ছাঁটাই শুরু: হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রে ফেডারেল কর্মীদের ব্যাপকভাবে ছাঁটাই ‘আসন্ন’ এবং তা দুই দিনের মধ্যে শুরু হতে পারে বলে জা...

Oct 02, 2025

More from this User

View all posts by admin