নিয়ম রক্ষার ম্যাচেও নাটকীয়তা, সুপার ওভারে জিতেছে ভারত

নিয়ম রক্ষার ম্যাচেও নাটকীয়তা, সুপার ওভারে জিতেছে ভারত

এশিয়া কাপে সুপার ফোরে ভারত-শ্রীলঙ্কা ম্যাচটা ছিল নিয়ম রক্ষার। কিন্তু সেই ম্যাচ-ই উপহার দিয়েছে ফাইনালের মতো নাটকীয়তার! চার ঘণ্টারও বেশি সময় আর চল্লিশ ওভারেরও বেশি খেলার পর ঘটেছে সমাপ্তি। 

দ্বিতীয় ইনিংসের বেশিরভাগ সময়ই ভারতকে মনে হচ্ছিল খেলায় নেই তারা। নিসাঙ্কা আর পেরেরা ব্যাট হাতে এমন দৃঢ়তা দেখাচ্ছিলেন যে ভারত কার্যত হাল ছেড়ে দিয়েছে বলে মনে হচ্ছিল। কিন্তু চ্যাম্পিয়ন দল যেমনটা করে, ভারতও তাই করেছে—অটল থেকেছে, যতটুকু সম্ভব আঁকড়ে থেকেছে শেষ পর্যন্ত। যার ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। আর সেখানে ভারত দেখায় নিজেদের শক্তি। চাপের মাঝেও কীভাবে লড়াই করতে হয় সেটি প্রমাণ করেছেন পেসার আরশদীপ সিং। সুপার ওভারে দারুণ বোলিংয়ে তিনি লঙ্কানদের থামান মাত্র ২ রানে। সেখানে শানাকাকে নিয়ে বিতর্কিত পরিস্থিতির জন্ম নিলেও ভারত নিয়ন্ত্রণ ধরে রাখে। তার পর সূর্যকুমার যাদব প্রথম বলেই জয়ের বন্দরে নোঙর ফেলেন। 

দুবাইয়ে শুরুতে টস হেরে ব্যাট করে ভারত ৫ উইকেটে করে ২০২ রান। যার পেছনে ভূমিকা রাখে ওপেনার অভিষেক শর্মার ৩১ বলে খেলা ৬১ রানের ঝড়ো ইনিংস। তাতে ছিল ৮টি চার ও ২টি ছয়। তাছাড়া তিলক বর্মার ৩৪ বলে অপরাজিত ৪৯ ও সাঞ্জু স্যামসনের ২৩ বলে খেলা ৩৯ রানের ঝড়ো ইনিংসও ভূমিকা রাখে। 

জবাবে শ্রীলঙ্কাও থামে ৫ উইকেটে ২০২ রানে। যার মঞ্চ গড়েন ৫৮ বলে ৭ চার ও ৬ ছক্কায় ১০৭ রানের বিস্ফোরক ইনিংস খেলা পাথুম নিসাঙ্কা ও ৩২ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলা কুশল পেরেরা। তাতে ছিল ৮টি চার ও ১টি ছয়। শেষ দিকে ম্যাচটা জমিয়ে দেয় দাসুন শানাকার ১১ বলে খেলা ২২ রানের অপরাজিত ইনিংস। ম্যাচসেরা নিসাঙ্কা।   

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’ BanglaTribune | ক্রিকেট

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ জমজমাট দ্বৈরথের জন্ম দিচ্ছে। ক্ল্যাসিক দ্বৈরথে যেমন রসদ থাক...

Sep 13, 2025
ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন BanglaTribune | ক্রিকেট

ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। জয়ে বড় অবদান লিটন কুমার দাসের। ম্যাচ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin