নিয়ন্ত্রণ হারিয়ে ক্লাবে ঢুকে পড়ল বাস

নিয়ন্ত্রণ হারিয়ে ক্লাবে ঢুকে পড়ল বাস

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক সংলগ্ন একটি ক্লাবে ঢুকে পড়েছে। দুর্ঘটনায় বাসের দুই যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেল তিনটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।  

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী অন্তরা ক্লাসিক বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সাকুরা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের অস্থায়ী দোকানপাট ভেঙে ক্লাবে ঢুকে পড়ে। এতে ক্লাবের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।  

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাস দুইটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।  

এমএস/এএটি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin