নিয়োগের মাস পার হওয়ার আগেই ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লকর্নুর পদত্যাগ

নিয়োগের মাস পার হওয়ার আগেই ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লকর্নুর পদত্যাগ

নতুন মন্ত্রিসভা ঘোষণার পর ২৪ ঘণ্টাও পার হয়নি, তার আগেই পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লকর্নু। মাত্র ২৬ দিন আগে তিনি ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হয়েছিলেন।

এলিসি প্রাসাদ থেকে আজ সোমবার প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা দেওয়া হয়। এদিন সকালে প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে দেখা করতে এলিসি প্রাসাদে এসেছিলেন সেবাস্তিয়ান লকর্নু। তিনি প্রায় এক ঘণ্টা এলিসি প্রাসাদে অবস্থান করেন।

গত মাসে ফ্রান্সের পার্লামেন্টে আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন ফ্রাঁসোয়া বাইরু। তাঁর পদচ্যুতির পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছিলেন সেবাস্তিয়ান লকর্নু।

লকর্নু গতকাল নতুন যে মন্ত্রিসভা ঘোষণা করেন, তা নিয়ে ফ্রান্সের পার্লামেন্টের বেশির ভাগ দলের পক্ষ থেকে তীব্র আপত্তি ওঠে। কারণ, লকর্নু তাঁর পূর্বসূরি বাইরুর ভেঙে দেওয়া মন্ত্রিসভা প্রায় অক্ষত অবস্থায় ফেরত আনেন। এর সমালোচনা করে দলগুলো নতুন মন্ত্রিসভাকে অবাঞ্ছিত ঘোষণা করার হুমকি দেয়।

এখন কয়েকটি দল আগাম নির্বাচনের দাবি তুলছে, কেউ কেউ মাখোঁর পদত্যাগ দাবি করছে। মাখোঁর মেয়াদ শেষ হবে ২০২৭ সালে। তিনি স্পষ্ট করে বলেছেন, মেয়াদ শেষ হওয়ার আগে তিনি পদত্যাগ করবেন না।

গত বছরের জুলাই থেকে ফ্রান্সের রাজনীতিতে অস্থিরতা চলছে। দেশটির সর্বশেষ পার্লামেন্ট নির্বাচনে কোনো দল স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

এর ফলে কোনো প্রধানমন্ত্রীই বিল এবং বার্ষিক বাজেট পাস করানোর জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে পারছেন না।

ফ্রান্সে দুই বছরের কম সময়ের মধ্যে এ নিয়ে পঞ্চম প্রধানমন্ত্রী পদত্যাগের পথ বেছে নিলেন।

Comments

0 total

Be the first to comment.

ড্রোনের কারণে ডেনমার্কে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ, কারা কেন ওড়াচ্ছে Prothomalo | ইউরোপ

ড্রোনের কারণে ডেনমার্কে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ, কারা কেন ওড়াচ্ছে

ডেনমার্কের বিমানবন্দরের ওপর দিয়ে ওড়ানো ড্রোনগুলো কোনো ‘পেশাদার গোষ্ঠীর’ কাজ বলে মনে হচ্ছে বলে জানিয়ে...

Sep 25, 2025
গাজায় জাতিগত নিধনের মধ্যেই এক মাসে ইসরায়েলে ১ লাখ বুলেট পাঠিয়েছে যুক্তরাজ্য Prothomalo | ইউরোপ

গাজায় জাতিগত নিধনের মধ্যেই এক মাসে ইসরায়েলে ১ লাখ বুলেট পাঠিয়েছে যুক্তরাজ্য

গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর চলমান জাতিগত নিধন অভিযানের মধ্যেই গত আগস্ট মাসে যুক্তরাজ্য থেকে ইসরা...

Oct 01, 2025

More from this User

View all posts by admin