নকলের দায়ে চাকরিপ্রার্থীকে পিএসসির সব পরীক্ষায় অযোগ্য ঘোষণা

নকলের দায়ে চাকরিপ্রার্থীকে পিএসসির সব পরীক্ষায় অযোগ্য ঘোষণা

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় প্রবেশপত্রে লিখে নকলের চেষ্টা করার দায়ে একজন চাকরিপ্রার্থীকে কঠোর শাস্তি দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। শাস্তি পাওয়া ওই প্রার্থীর রোল নম্বর ১৫০০১৫২০।

ঘোষণা অনুযায়ী, তিনি আগামী এক বছর পিএসসির অধীনে অনুষ্ঠিত বিসিএস, নন-ক্যাডারসহ সব ধরনের চাকরির পরীক্ষায় নিষিদ্ধ বলে বিবেচিত হবেন। একই সঙ্গে নতুন করে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হলেও তাতে আবেদনের ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হবেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানও এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা চলাকালে ১৫০০১৫২০ রোল নম্বরধারী পরীক্ষার্থী প্রবেশপত্রে হাতে লিখে নকল করার চেষ্টা করেন, যা পিএসসির ‘অপরাধমূলক আচরণের জন্য শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ নীতিমালা, ২০০০’ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধে তাকে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা বাতিল করা হয়েছে।

একই সঙ্গে পরবর্তী এক বছর কমিশন কর্তৃক অনুষ্ঠিতব্য যে কোনো পরীক্ষার জন্য এবং কমিশন কর্তৃক বিজ্ঞাপিত যে কোনো পদে আবেদন করার জন্য অযোগ্য ঘোষণা করা হলো বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এএএইচ/এসএনআর/জিকেএস

Comments

0 total

Be the first to comment.

৪৭তম বিসিএসের প্রিলি শুরু Jagonews | শিক্ষা

৪৭তম বিসিএসের প্রিলি শুরু

চাকরিপ্রত্যাশীদের বহুল আকাঙ্ক্ষিত পরীক্ষা বিসিএস। এই পরীক্ষার মধ্য দিয়ে দেশের বহু গ্র্যাজুয়েট প্রথম...

Sep 19, 2025

More from this User

View all posts by admin