নওগাঁয় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে মানসিক প্রতিবন্ধী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার গোনা ইউনিয়নের ঘোষগ্রাম মণ্ডলপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের মৃত হায়ের প্রামাণিকের ছেলে মফিজ প্রামাণিক (৬৫) ও হবিজ প্রামাণিক (৪৫)।

নিহতের ছোট ভাই বেলাল প্রামাণিক জানান, মফিজ ও হবিজ দুজনেই মানসিক প্রতিবন্ধী ছিলেন। দুপুরের আগে তারা বাড়ির পাশে ঘোরাঘুরি করছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত দুজনেই পাশের পুকুরে পড়ে ডুবে যান। পরে স্থানীয়রা দেখতে পান তাদের একজন পানিতে ভাসছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় প্রথমে একজনের লাশ উদ্ধার করেন। পরে খোঁজাখুঁজি করে অপরজনকেও মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, দুই সহোদরের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরবি/

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin