নওগাঁয় ট্রাক্টরের চাপায় প্রাণ গেলো ইউপি চেয়ারম্যানের

নওগাঁয় ট্রাক্টরের চাপায় প্রাণ গেলো ইউপি চেয়ারম্যানের

নওগাঁর পত্নীতলায় পাওয়ার টিলার চালিত ট্রলির (ট্রাক্টর) চাপায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার নজিপুর-গগণপুর সড়কের রামজীবনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।

স্থানীয় বাসিন্দা ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নজিপুর পৌরসভার নতুনবাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে উপজেলার রঘুনাথপুর গ্রামে টিকিট কেটে মাছ শিকার করতে যাচ্ছিলেন হাবিবুর রহমান। পথে নজিপুর-গগণপুর সড়কের রামজীবনপুর এলাকায় বিপরীত দিক আসা একটি পাওয়ার টিলার চালিত ট্রলির চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

পত্নীতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তালেব জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Comments

0 total

Be the first to comment.

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ BanglaTribune | রাজশাহী বিভাগ

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ...

Sep 16, 2025

More from this User

View all posts by admin